টিটিসি পাবনা
রেকটিফায়ার (Rectifier)
১।রেকটিফায়ার (Rectifier) যে ডিভাইসের মাধ্যমে অল্টারনেটিং
কারেন্ট (এসি)কে ডাইরেক্ট কারেন্টে (ডিসি) তে রুপান্তরিত করা হয় তাকে রেকটিফার বলে।অথাr রেকটিফায়ারের কাজ হল
অল্টারনেটিং কারেন্ট (এসি) কে সহজে এবং ডাইরেক্ট কারেন্ট (ডিসি)তে
রুপান্তরিত করা।
সেমিকন্ডাক্টর ডায়োড বা ক্রিস্টাল ডায়োডের সাহায্যে এসিকে
ডিসিতে রুপান্তর করা যায় বলে
সেমিকন্ডাক্টর ডায়োডকে রেকটিফায়ার বলে।
২। রেকটিফিকেশন
(Rectification)
যে পদ্ধতিতে এসিকে ডিসিতে রুপান্তরিত করা হয় সে পদ্ধর্তিকে
রেকটিফিকেশন বলে। রেকটিফায়ারের কাযর্ক্রমকে বা কাজকে Rectification বলে।
৩। রেকটিফায়ারের
প্রকারভেদ (Types of Rectifier)
রেকটিফায়ার প্রধানত দুই প্রকার। যথাঃ
ক) হাফ- ওয়েব রিকটিফায়ার (Half-Wace rectier)
খ) ফুল-ওয়েব রেকটিফায়ার (Full-Wave rectifier)
ফুল-ওয়েব রেকটিফায়ার আবার দুই প্রকার। যথাঃ ক) ফুল-ওয়েব
ব্রিজ রেকটিপায়ার (Full-Wave bridge rectifier)
খ) সেন্টার ট্যাপ ফুল ওয়েভ রেকটিফায়ার (Center Tab Full –Wave
rectifier)
৩।রেকটিফায়ারের
প্রয়োজনীয়তা ও প্রয়াগ (Necessity and application of Rectifier)
প্রায় সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্ট/ডিভাইস এর জন্য প্রধানত ডিসি
প্রয়োজন। এগুলো এসি দ্বারা চালনা করা যায় না ফলে এগুলোতে ডিসি সরবরাহ
করতে হবে।আমাদের জন্য এসি সহজলভ্য। এই এসিকে ডিসিতে পরিণত করার জন্য
রেকটিফায়ারের প্রয়োজন।
৪। প্রয়োগঃ (Application)রেকটিফায়ারকে প্রধানত এসিকে ডিসি করার
জন্য ব্যবহৃত করা হয়। তবে এর প্রয়োগক্ষেত্র সমূহ নিম্নরুপঃ
ক) বিবিন্ন ডিসি পাওয়ার সাপ্লাই ইউনিটে,
খ) জেনারেটরের ফিল্ড কয়েল ডিসি সরবরাহ দেয়ার ক্ষেত্রে,
গ) অল্টারনেটরের ফিল্ড কয়েল ডিসি সরবরাহ দেয়ার ক্ষেত্রে,
ঘ) ব্যাটারী চার্জারে,
ঙ) সিনেমা প্রজেক্টরে,
চ) ইলেকট্রোকেমিক্যাল কাজে,
ছ) টেলিকমিউনিকেশনের কাজে



























































































































































































































































































কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন